Logo

হাজারো ডিসেম্বর পেরোলেও শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খান

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২০ অক্টোবর, ২০২৬, ২১:১১
হাজারো ডিসেম্বর পেরোলেও শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খান
ছবি: সংগৃহীত

হাজারো ডিসেম্বর পার হয়ে গেলেও শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ যে অন্যায় করেছে এবং গণহত্যা চালিয়েছে, তাতে দলটির আর বাংলাদেশে ফিরে রাজনীতি করার সুযোগ নেই। ৫ আগস্ট সাধারণ জনগণ আওয়ামী লীগকে বিদায় জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই আওয়ামী লীগকে আর কখনোই স্বাগত জানাতে পারে না দেশের মানুষ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, ইসরাইল হোসেন জীবনসহ স্থানীয় নেতারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD