ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, ওসি বললেন ‘বাস্তবে কেউ দেখেনি’

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে মিছিলের ঘটনা কেউ সরাসরি দেখেননি বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ আগস্ট-পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা ও স্বাগতম।’
ভিডিওতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবিসংবলিত একটি ব্যানার দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিডিও ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। ভিডিওতে প্রকাশের তারিখ হিসেবে ২০ অক্টোবর ২০২৬ উল্লেখ রয়েছে।
বিজ্ঞাপন
বোয়ালখালী থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, সকালে একটি মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে বাস্তবে কেউ মিছিলটি দেখেননি বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও বলেন, বোয়ালখালীর শাকপুরা মিলিটারি পুল এলাকায় মিছিলটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিছিলের সময় নিয়েও ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন, এটি ভোর সাড়ে ৫টার দিকে হয়েছে, আবার কেউ বলছেন সকাল ৬টার দিকে। তবে কেউ সরাসরি ঘটনাটি দেখেননি।








