Logo

আমি ভয় পাই না, তারা আমাকে হত্যা করতে পারে: শেখ হাসিনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ১৪:২৪
আমি ভয় পাই না, তারা আমাকে হত্যা করতে পারে: শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার ঝুঁকি থাকলেও সেই আশঙ্কায় পিছিয়ে যাবেন না। তাঁর মতে, সমর্থকদের পাশে দাঁড়ানো রাজনৈতিক দায়িত্বের অংশ। তবে ফেরার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

ওয়াশিংটনভিত্তিক একটি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় শেখ হাসিনা বলেন, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। ২০২৪ সালের আগস্টে সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি।

শেখ হাসিনা বলেন, “আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাব। আমি ভয় পাই না। আমি জানি, তারা আমাকে হত্যা করতে পারে, গ্রেপ্তার করতে পারে, নির্যাতন করতে পারে। কিন্তু দেশে ফেরা আমার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “কতটা ঝুঁকিপূর্ণ, তা নিয়ে আমি পরোয়া করি না। আমাকে ফিরতেই হবে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় সাংবাদিকদের জানিয়েছেন, দেশে ফেরার দিন এখনো নির্ধারণ করা হয়নি। সময় ঘনিয়ে এলে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

ভারতকে ধন্যবাদ শেখ হাসিনার

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সংকটের সময়ে তাঁকে আশ্রয় দেওয়ায় ভারতের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, “ভারত সরকার ও জনগণকে ধন্যবাদ। সব দলই আমাকে গ্রহণ করেছে, যেমনটা ১৯৭৫ সালে করেছিল।”

১৯৭৫ সালে তাঁর বাবা শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হন। ওই সময় শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

আগেও ঝুঁকি নিয়ে দেশে ফেরার নজির তুলে ধরেন শেখ হাসিনা

বিজ্ঞাপন

নিজের রাজনৈতিক জীবনের কয়েকটি ঘটনার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অতীতেও নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৯৭৫ সালে পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় বিদেশে থাকার পর ১৯৮১ সালে বাংলাদেশে ফেরেন তিনি। ২০০৭ সালে রাজনৈতিক জরুরি অবস্থার সময় ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েও দেশে ফেরার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি।

ন্যায্য বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ব্যবহারের অভিযোগ করেছেন শেখ হাসিনা। তাঁর দাবি, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিষ্পত্তি ন্যায়সংগত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত।

বিজ্ঞাপন

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে অবাধ ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “আমি চাই, বাংলাদেশের মানুষ অবাধ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের সরকার নির্ধারণ করুক।”

তিনি স্বাধীন বিচারব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সংগঠন করার অধিকার, সংখ্যালঘুদের সুরক্ষা এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান। তাঁর মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ বন্ধ করা হলে বিভাজন আরও বাড়বে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কঠিন হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমার সরকারের বিরোধিতাকারীরাও নাগরিক, তাঁদের অধিকারও সম্মান করতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিশোধের নয়, সমঝোতার ভিত্তিতে গড়ে উঠতে হবে।”

২০২৪ সালের আন্দোলন নিয়ে যা বললেন

২০২৪ সালের আন্দোলন ও পরবর্তী ঘটনাবলি নিয়ে নিজের সরকারের ভূমিকা সম্পর্কে কঠিন প্রশ্ন রয়েছে বলেও স্বীকার করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, “আমার সরকার, ২০২৪ সালের ঘটনাবলি এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ে যেসব কঠিন প্রশ্ন রয়েছে, আমি তা স্বীকার করছি।”

বিজ্ঞাপন

তবে তাঁর বক্তব্য, তাঁর নিজেরসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া প্রয়োজন। ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তাঁর প্রত্যাবর্তনের নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি।

তথ্য সূত্র : এনডিটিভি

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD