দল চাইলে মেয়র নির্বাচনে লড়তে প্রস্তুত রয়েছি: ইশরাক হোসেন

দলীয় সিদ্ধান্ত এলে মেয়র নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। ২০২০ সালে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা এবং সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতাকে নিজের প্রস্তুতির অংশ হিসেবে তুলে ধরেছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইশরাক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, এর আগে ২০২০ সালে মেয়র নির্বাচন করেছেন তিনি। এ ছাড়া সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে দলের হয়ে অংশ নিয়েছেন। তাই দলীয় সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি পেলে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত তিনি।
এর আগে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আজকের দিন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। আমি এই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছি। তিনি এতে সম্মতি দিয়েছেন।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
পদত্যাগের ঘোষণা ও মেয়র নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তাঁর বক্তব্যের মধ্য দিয়ে পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তে দলের অবস্থানকে গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন ইশরাক হোসেন।








