প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছায় পদত্যাগ চেয়েছি: ইশরাক হোসেন

মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার পর স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।
এ সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছায় পদত্যাগ চেয়েছি। তিনি এতে সম্মতি দিয়েছেন।”
এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাক হোসেনের উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সমালোচনার মধ্যেই সোমবার পদত্যাগের ঘোষণা দিয়ে নিজের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান ইশরাক।








