Logo

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬, ২০:৫৭
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশবাসী এখন তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব পালন করার কথা, তিনি তা করছেন না; বরং সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।

বিজ্ঞাপন

ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করে থাকলে আইন প্রয়োগকারী সংস্থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এর আগে ‘মিস্টি’ পদত্যাগ করলেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশ পরিচালনার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, একজন ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনা অনুযায়ী দেশ চলছে। তার মতে, এটি গণতন্ত্র কিংবা আইনের শাসনের উদাহরণ নয়।

সংবিধান সংশোধন কমিটি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাহিদ ইসলামের অভিযোগ, এই কমিটির নামে সরকার এখনো নাটক করছে। জনগণ কমিটিকে প্রত্যাখ্যান করেছে দাবি করে তিনি বলেন, দলীয় সুশীল ও বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক করে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে। এসব কর্মকাণ্ড জনগণের সঙ্গে প্রহসনের শামিল।

বিজ্ঞাপন

মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD