পদত্যাগের ঘোষণার পর প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার ঘোষণা দেওয়ার পর ইশরাক হোসেনের সমর্থকরা জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ করেছেন। সোমবার (১৯ অক্টোবর) সংবাদ সম্মেলন শেষে তাঁর সমর্থকেরা সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিজ্ঞাপন
এ সময় ইশরাক হোসেনকে সমর্থকদের বেষ্টনীর মধ্যে একটি খোলা জিপে দেখা যায়। তাঁর পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে সমর্থকদের উপস্থিতি ও বিক্ষোভে ওই এলাকায় সাময়িক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিক্ষোভের কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে সাময়িকভাবে চলাচলে বিঘ্ন ঘটে।
এর আগে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার কথা জানান ইশরাক হোসেন। মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরপরই তাঁর সমর্থকদের বিক্ষোভ শুরু হয়।








