Logo

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ১১:৫৬
চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিজ্ঞাপন

বিমানবন্দরে পৌঁছানোর পর জামায়াত আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে চট্টগ্রাম সফর করছেন ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ আয়োজন থেকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনা আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD