প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্যকারী সেই যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘স্নাইপারের অভাব’ নিয়ে মন্তব্য করা আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এডিসি মিডিয়া মো. গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গাজিউর রহমান জানান, রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), এসআরবি ও আরএমপির সমন্বিত প্রচেষ্টায় আবু বকরকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আবু বকরকে ঢাকায় আনা হচ্ছে।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার (২০ অক্টোবর)। ওই দিন বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে।
বিজ্ঞাপন
পরে বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর যাতায়াতে রুয়েটের বাস ব্যবহারের বিষয়টি নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিও যুক্ত করা হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল’। মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।
এর আগে মন্তব্যকারীকে শনাক্ত করার কথা জানিয়েছিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এবার তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করল পুলিশ। তবে মন্তব্যটির পেছনে কী উদ্দেশ্য ছিল এবং এর সঙ্গে কোনো বাস্তব নিরাপত্তা হুমকির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।








