Logo

বাবার মৃত্যুর পাঁচ দিনেই ধর্ষণের শিকার চার বছরের শিশু

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
৯ অক্টোবর, ২০২৬, ১৬:২৯
বাবার মৃত্যুর পাঁচ দিনেই ধর্ষণের শিকার চার বছরের শিশু
প্রতীকী ছবি

ফরিদপুর সদর উপজেলায় বাবার মৃত্যুর পাঁচ দিন যেতে না যেতেই ধর্ষণের শিকার হয়েছে চার বছরের এক শিশু। অসুস্থ অবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজ্জাক বিশ্বাস (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটক রাজ্জাক বিশ্বাস পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের একটি কলাগাছের আড়ালে শিশুটিকে কাঁদতে দেখেন তার ফুফু। পরে শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়, সে ধর্ষণের শিকার হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় ঘটনাস্থলের কাছাকাছি রাজ্জাক বিশ্বাসকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রাজ্জাক বিশ্বাসকে আটক করেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন এবং তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় রাজ্জাক বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শিশুটির চিকিৎসা চলছে। অন্যদিকে ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD