Logo

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ

profile picture
জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর, ২০২৬, ২১:৫৭
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টাধাওয়া ও বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক। এ ঘটনার জের ধরেই দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একপর্যায়ে রাতে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় সড়কে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় পুরো জেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে সংঘর্ষের কারণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD