Logo

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
উজিরপুর, বরিশাল
২৩ নভেম্বর, ২০২৬, ২২:৩৫
উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি।

বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভরাকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের নিজ বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের জামাতা মন্টু জানান, বাড়ির বাইরে থাকা বাথরুমে যাওয়ার জন্য ঘরের ভেতর থেকে বিদ্যুতের প্লাগ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুর রহিম। বিদ্যুতের শক লাগার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রহিম হাওলাদার গাজীরপাড় গ্রামের মৃত বিশাই হাওলাদারের ছেলে। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD