Logo

চাঁদাবাজি ও গ্যাং নিয়ন্ত্রণ, ফোর স্টার গ্রুপের ৩ ভাই গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৬, ১৯:১৬
চাঁদাবাজি ও গ্যাং নিয়ন্ত্রণ, ফোর স্টার গ্রুপের ৩ ভাই গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিশেষ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)। পুলিশের দাবি, তাঁরা ‘ফোর স্টার গ্রুপ’ নামে পরিচিত স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেফতার জয় মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুনের হয়ে চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল এবং ফুটপাত নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা ও আর্থিক লেনদেনে যুক্ত থাকার অভিযোগও রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জয়ের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো। গ্রেফতার তিনজন ওই ব্যক্তিদের ভাগনে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া সানজিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব কাজে লাগিয়ে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বিদেশে পলাতক ওই তিনজনের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে তাঁদের মধ্যে যোগাযোগ হতো।

বিজ্ঞাপন

গ্রেফতার তিন ভাইয়ের বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্ত চলছে। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD