Logo

মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতায় জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৬, ১৫:৫৫
মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতায় জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।

তিনি বলেন, কয়েক দিন ধরে পোশাকশ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। তবে গতকাল থেকে পরিস্থিতি সহিংস হয়ে উঠেছে। আজও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি। শ্রমিকদের আন্দোলনের মধ্য থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিসি রাকিব খান আরও জানান, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতা। তার দাবি, মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের তিনি এখানে এনেছেন।

বিজ্ঞাপন

ডিবির এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD