Logo

ডিবি পরিচয়ে বাসায় ডাকাতির চেষ্টা, আটক ৪

profile picture
জেলা প্রতিনিধি
ফেনী
২ নভেম্বর, ২০২৬, ১৯:০১
ডিবি পরিচয়ে বাসায় ডাকাতির চেষ্টা, আটক ৪
ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে একটি বাসায় ডাকাতির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দাগনভূঞা দক্ষিণ বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবতী গ্রামের মৃত নুরুদ্দিনের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (৫২), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খালাপাড়া গ্রামের মন্টু সরকারের ছেলে গোপাল সরকার (৪৫), মাদারীপুরের পলোগ্রাম উপজেলার কুলিয়া গ্রামের কালাই হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৪০) এবং মাদারীপুরের মাউনসি গ্রামের নুরুদ্দিনের ছেলে মো. রেজাউল (৫০)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে এলাকাবাসী তাঁদের আটক করেন। পরে দড়ি দিয়ে বেঁধে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক চারজনকে নিজেদের হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD