Logo

ইয়াবা ও হেরোইনসহ সরকারি কর্মচারী আটক

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
২ নভেম্বর, ২০২৬, ১৮:৪০
ইয়াবা ও হেরোইনসহ সরকারি কর্মচারী আটক
ছবি: সংগৃহীত

মেহেরপুরে ইয়াবা ও হেরোইনসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আতাউর রহমান ঝন্টু মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সাইড ইঞ্জিনিয়ার (মেকানিক) পদে কর্মরত।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণ শালিকার কলুপাড়া এলাকা থেকে তাঁকে ও শাহাদাত হোসেন নামে আরেক ব্যক্তিকে আটক করেন বাঁকা বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ১৫টি ইয়াবা বড়ি ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে দুজনকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করে বিজিবি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতাউর রহমান ঝন্টু ক্যাম্পপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হারুনুর রশিদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে আটকের ঘটনায় জানা গেছে, ঝন্টু টানা সাত দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। দপ্তর থেকে একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। অনুপস্থিতির সময় ১০ দিন পূর্ণ হলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

মেহেরপুর সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী ওয়াহেদ হাসান বলেন, আতাউর রহমান ঝন্টু গত সাত দিন ধরে অফিসে আসছেন না। তাঁর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অনুপস্থিতির ১০ দিন পূর্ণ হলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

বিজ্ঞাপন

সরকারি একটি দপ্তরের কর্মচারী মাদকসহ আটক হওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পরও তাঁর বিরুদ্ধে আগে কেন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রবিবার বিজিবি আটক দুজনকে থানায় হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD