রামগড়ে প্রাইভেটকারে ৪০ কেজি গাঁজা, চালক আটক

খাগড়াছড়ির রামগড়ে স্থানীয়দের সহযোগিতায় ৪০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। এ সময় গাড়ির চালক সৈয়দ মোহাম্মদ খালেদ (২৯) কে আটক করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে রামগড়-জালিয়াপাড়া সড়কের পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় এ ঘটনা ঘটে। আটক খালেদ খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর এলাকার মো. হুমায়ুন কবির ও সালমা বেগমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রামগড়গামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে জালিয়াপাড়া সড়ক দিয়ে যাচ্ছিল। গাড়িটির অস্বাভাবিক গতি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা হাফছড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে নাকাপা বাজার এলাকায় সেটি আটক করতে সক্ষম হয়। এ সময় উত্তেজিত জনতা প্রাইভেটকারটির সামনের কাচ ভাঙচুর করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বস্তায় ৮০টি প্যাকেটে মোড়ানো মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঢাকা মেট্রো-খ-১১-৭২০৯ নম্বরের প্রাইভেটকার, আটক চালক ও উদ্ধার করা গাঁজা গুইমারা থানায় নেওয়া হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, পুলিশ ধাওয়া করে স্থানীয়দের সহযোগিতায় প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে ৪০ কেজি গাঁজাসহ আটক করেছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।








