সিলেট সীমান্তে বিএসএফের গুলি ছোড়ার জবাবে পাল্টা ফায়ার করল বিজিবি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই রাউন্ড গুলি ছোড়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের সীমান্তের ভেতরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির এই পদক্ষেপকে পাল্টা আক্রমণ নয়, বরং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে সীমান্তের ১২৮৭/১ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে ১৯ বিজিবির মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে বিএসএফের দুই রাউন্ড গুলিবর্ষণের পর বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পর বাংলাদেশের সীমান্তের ভেতরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজিবির মিডিয়া উইংয়ের ওই কর্মকর্তা জানান, সীমান্তে পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এটি কোনো পাল্টা আক্রমণ ছিল না। সীমান্তে সতর্ক অবস্থান বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞাপন
তবে বিএসএফ কী কারণে গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুলিবর্ষণের সময় সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালানবিরোধী অভিযান কিংবা অন্য কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।








