Logo

বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের পরিবেশ দেখে সন্তুষ্ট মন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১ নভেম্বর, ২০২৬, ১৬:১১
বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের পরিবেশ দেখে সন্তুষ্ট মন্ত্রী
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। কেন্দ্রের পরিচ্ছন্ন পরিবেশ, প্রশিক্ষণ কার্যক্রম ও সামগ্রিক ব্যবস্থাপনা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে প্রশিক্ষণের মান উন্নয়ন এবং প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্ত্রী কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ব্যবহারিক প্রশিক্ষণ কক্ষ, চলমান প্রশিক্ষণ কার্যক্রম এবং আবাসিক হোস্টেলের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে কেয়ার গিভিং ট্রেডে প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী। এ ছাড়া বিউটিফিকেশন ট্রেডে প্রশিক্ষণরত দুইজন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন প্রশিক্ষণার্থীসহ অন্যান্য প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন। আবাসিক হোস্টেলে খাবারের মেনু ও খাবারের ব্যবস্থাপনাও পর্যালোচনা করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেন্দ্রের পরিচ্ছন্ন ও পরিপাটি আঙিনা, প্রশিক্ষণ পরিচালনার পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ জানান মন্ত্রী। এ সময় কেন্দ্রের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রশিক্ষণের মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করেন তিনি।

পরিদর্শনকালে ময়মনসিংহ বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মো. মাহবুবুর রশীদ উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD