Logo

মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি সারসহ ৯ পাচারকারি আটক

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১ নভেম্বর, ২০২৬, ১৫:৪৯
মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি সারসহ ৯ পাচারকারি আটক
ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ডের জাহাজের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার মো. করিমের ছেলে মো. ফুরকান (৬০), নুর মোহাম্মদের ছেলে আব্দুস সৈয়দ নূর (৩২), মো. আব্দুল মাজমের ছেলে তৌফিক ইসলাম (৩৪), আনিসুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩৫), কর্ণফুলী থানার খায়ের আহমেদের ছেলে সাদ্দাম হোসেন (৩৪) এবং মোহাম্মদ আলীর ছেলে মো. রফিক আহমেদ (৬০)। এ ছাড়া কক্সবাজারের চকরিয়ার মৃত মো. হোসাইনের ছেলে আব্দু শাহজাহান (৪৪) এবং লক্ষ্মীপুরের কমলনগরের মো. হামিদের ছেলে আলাউদ্দিন (৪৪) ও মো. হোসেনের ছেলে মো. আব্বাস (৪৭) রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করে। তল্লাশিতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার পাওয়া যায়। এ সময় বোটে থাকা ৯ জনকেও আটক করা হয়।

জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD