শ্রমিক আন্দোলন ঘিরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। ভাড়াটিয়াদের বাসায় কোনো বহিরাগত ব্যক্তি কিংবা অপরাধ চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিলে অথবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে বিষয়টি দ্রুত কালিয়াকৈর থানা কিংবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে।
এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন। পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের দায়ভার নিতে হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করে বাড়ির মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘শ্রমিকদের মধ্যে বহিরাগতরা প্রবেশ করে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে। এসব কর্মসূচির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে কালিয়াকৈর উপজেলায়। চলমান পরিস্থিতিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন এ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।








