Logo

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১২:২৯
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
ছবি প্রতিনিধি।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রত্যয়ে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে পরিচ্ছন্নতা ও বৃক্ষ পরিচর্যা কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে রাজধানীর কমলাপুর টিটি পাড়া আন্ডারপাস সংলগ্ন রাস্তার দুই পাশ ও আইল্যান্ডের গাছে পানি দেওয়া, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষের প্রয়োজনীয় পরিচর্যা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. জাহেদুল কবির, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ খান, আমিনুল ইসলাম মহসিন, দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন, সহ-সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়া ও মকসুদুর রহমান আবীর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহ-কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, সদস্য আবু সাইদ, পর্তুগাল শাখার আহ্বায়ক মো. সেলিম, মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা মো. আসলাম হোসেন, কামরুল হাসান সুজন, মো. মহিন উদ্দিন মামুন, লিটন মোল্লা, মারুফ, রাকিব, রাফি, আলমগীর হোসেন, জয়নাল আবেদীন ও সাদমান সাম্যসহ অন্যান্য নেতাকর্মী।

কর্মসূচি চলাকালে নেতারা বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজধানী উপহার দিতে স্বেচ্ছাসেবক দল সবসময় সামাজিক ও পরিবেশবান্ধব এ ধরনের গণমুখী কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD