ঢাবির পর এবার মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ। তিনি জানান, সিআইডি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটানো হয়।
টিএসসি এলাকায় বিস্ফোরণের পর সন্দেহভাজন দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।








