Logo

রাজধানীর ভাটারায় বাসে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৬, ১৯:১৬
রাজধানীর ভাটারায় বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে পার্ক করে রাখা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) বিকেলে ১০০ ফিট সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ১০০ ফিট সড়কের অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার সময় বাসটিতে কেউ ছিলেন না বলে জানা গেছে। এতে কোনো ব্যক্তি হতাহত হননি।

এদিকে, অগ্নিসংযোগের পর বাসটিতে আগুন জ্বলতে থাকার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের স্কুল বাসটি দাউদাউ করে জ্বলছে। তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD