Logo

রাজধানীর প্রগতি সরণীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৬, ১৯:৫৩
রাজধানীর প্রগতি সরণীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর প্রগতি সরণীর কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার থেকে নতুন বাজার রুটে চলাচল করত।

বিজ্ঞাপন

জানা গেছে, নতুন বাজার এলাকায় যাত্রী নামানোর কিছুক্ষণ পর বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পরিবহন কর্তৃপক্ষ।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জাগো নিউজকে জানান, শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD