মিরপুরে একসঙ্গে ২০ ককটেলসহ মশাল ও কেরোসিন উদ্ধার করল পুলিশ

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও প্রায় দুই লিটার কেরোসিন তেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে মিরপুরের আনসার ক্যাম্প এলাকার একটি সড়ক থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, বুধবার রাতে টহল পুলিশের সদস্যরা খবর পান, আনসার ক্যাম্প এলাকার সড়কে ককটেলসদৃশ বস্তু ও মশাল তৈরির লাঠি পড়ে রয়েছে। খবর পেয়ে রাত ১টার দিকে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং সড়কে পড়ে থাকা অবস্থায় আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বাজারের ব্যাগে থাকা দুটি বোতল থেকে প্রায় দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি এবং এক জায়গায় জড়ো করে রাখা নরম ককশিট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
বিজ্ঞাপন
ডিসি আরও জানান, উদ্ধার করা ২০টি ককটেল রাতেই মাটিতে গর্ত খুঁড়ে দুই দফায় বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








