ধানমন্ডির আবাসিক ভবনে হঠাৎ আগুন

রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ এলাকার একটি ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর পান তাঁরা। খবর পাওয়ার পর আগুন নেভাতে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ভবনে কেউ হতাহত হয়েছেন কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।








