Logo

মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে পুলিশের মাইকিং

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৬, ১৩:৫২
মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে পুলিশের মাইকিং
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে চলমান শ্রমিক আন্দোলন ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় মাইকিং করছে পুলিশ। আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের এলাকার অলিগলিতে প্রচার চালাচ্ছেন পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে মিরপুরের বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। কোথাও কোথাও শ্রমিকদের পুলিশের ওপর হামলা ও মারধর করতেও দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল থেকেই পুলিশের সদস্যরা এলাকার বিভিন্ন অলিগলিতে টহল দিচ্ছেন। মাইকিংয়ের মাধ্যমে আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

মাইকিংয়ের পাশাপাশি আন্দোলন থামাতে পুলিশকে টিয়ারশেল সাউন্ড ও গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে।

সংঘর্ষের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের আন্দোলন ও পুলিশের অবস্থান ঘিরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে এখন পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD