Logo

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ১৮:৪৮
দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফাইল ছবি

রাজধানীর কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতার মধ্যে একটির ধাক্কায় মো. আমিরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) দুপুরে রায়ৈরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুপুর পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় আমিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহত আমিরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন।

আমিরুলকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী ইমরান ফকির জানান, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে দ্রুতগতিতে চলা দুটি বাসের মধ্যে প্রতিযোগিতা চলছিল। এ সময় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিরুল গুরুতর আহত হন। পরে তাঁর পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখে পরিচয় শনাক্ত করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD