আন্দোলন উসকে দিতে শ্রমিক পরিচয়ে মিছিল, আটক আ.লীগের কয়েকজন

মিরপুরে পোশাক শ্রমিকদের কাজে ফেরার মধ্যেও আন্দোলন উসকে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে একটি রাজনৈতিক মহলের বিরুদ্ধে। শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে সোমবার (২ নভেম্বর) সকালে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিদের মধ্যে ইমরান নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর বাড়ি গোপালগঞ্জে। তাঁর মোবাইল ফোনে আন্দোলন উসকে দেওয়ার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে শ্রমিক পরিচয় দিয়ে আন্দোলনে অংশ নেওয়ার কারণ সম্পর্কে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, আটকের কিছুক্ষণ আগে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ইমরানের নেতৃত্বেই জড়ো হন কিছু মানুষ। চেষ্টা করেন সড়কে আগুন জ্বালানোর। তাদের ধাওয়া দেয় পুলিশ। আটক করা হয় আরও বেশ কয়েকজনকে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আন্দোলনকারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন তারা।
এদিকে মিরপুরে সংঘর্ষের ঘটনায় রোববার থেকে সোমবার পর্যন্ত মোট ২৯ জনকে আটক করেছে পুলিশ। এসব ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।








