মিরপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন, আটক ১

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাজিব চন্দ্র দাস নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, আটক রাজিবের বাড়ি শরীয়তপুরের তুলসার এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গতকাল মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পাশাপাশি মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি পিকআপে অগ্নিসংযোগ করা হয়।
বিজ্ঞাপন
আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছালে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পর অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে রাজিবকে আটক করা হয়েছে।








