মিরপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বেতন-ভাতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকেই এলাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বাড়ানোসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এসব দাবি পূরণ না হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে একাধিক স্থানে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বিজ্ঞাপন
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের দাবি-দাওয়া ও বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।








