Logo

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, ছুটি দেড় শতাধিক কারখানা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২ নভেম্বর, ২০২৬, ১৭:১৪
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, ছুটি দেড় শতাধিক কারখানা
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করেন শ্রমিকেরা। কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করায় যান চলাচলে বিঘ্ন ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ ও বিজিবি সদস্যরা একাধিকবার অভিযান চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। সংঘর্ষে সাংবাদিকসহ বিজিবির একাধিক সদস্য আহত হয়েছেন।

সোমবার (১ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দেন। এ সময় আন্দোলনকারীদের নিক্ষেপ করা ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা। এ সময় সময় টিভির প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়। এর আগেও একাধিক সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজও শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD