গৃহবধূর গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি, ডিবির হাতে ইমাম আটক

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার নূর আলমের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। তিনি টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় দুই বছর ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিবাহিত এবং চার সন্তানের বাবা। গ্রেপ্তারের সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মসজিদে দায়িত্ব পালনের সময় স্থানীয় একটি বাড়িতে গিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্মীয় শিক্ষা দিতেন নূর আলম। এ সূত্রে শিশুটির মায়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তাঁদের সম্পর্কের কিছু মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি নূর আলমকে ইমামতি থেকে সরিয়ে দেয় এবং এলাকাছাড়া করে। এরপর তিনি ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ রয়েছে।
পরে অভিযান চালিয়ে রবিবার রাতে শ্রীনগরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কামরান হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে নূর আলম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
বিজ্ঞাপন








