Logo

দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, চলবে আগামী ২০ বছর

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
২ নভেম্বর, ২০২৬, ১৭:২২
দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, চলবে আগামী ২০ বছর
ছবি: এআই

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ বছর ধরে কূপটি থেকে গ্যাস উত্তোলন করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ কূপে খননকাজ শেষে গ্যাসের সন্ধান পাওয়া যায়। কূপটিতে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

প্রাথমিক হিসাব অনুযায়ী, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। তবে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা সম্পন্ন হওয়ার পর গ্যাসের প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কূপটি থেকে আগামী ২০ বছর গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে। ভোক্তা পর্যায়ে এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।

বিজ্ঞাপন

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ডিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিনের খননকাজ শেষে কূপটিতে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে অতিরিক্ত উত্তপ্ত বাতাসের কারণে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়েছে।

রকিবুল হাসান আরও জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তাদের সদস্যরা উপস্থিত হলে আবারও আগুনের শিখা জ্বালানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD