Logo

৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার নারায়ণগঞ্জে সড়ক অবরোধ

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
২ নভেম্বর, ২০২৬, ১৭:২৪
৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার নারায়ণগঞ্জে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবাইল কাঠেরপুল এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিজ্ঞাপন

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাঠেরপুল এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে দুপুর ১২টার দিকে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নেন। তাঁদের মূল দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি শ্রমিক সংগঠনের নেতা জানান, কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারে নয়, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিয়েছেন। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতেই তাঁরা সড়ক অবরোধ করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অবরোধের খবর পেয়ে জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD