পোশাক কেনার কথা বলে নববধূকে নির্জনে নিয়ে ধর্ষণের অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জে বিয়ের ১৬-১৭ দিনের মাথায় এক নববধূকে ধর্ষণের অভিযোগে তাঁর সৎ ননদের স্বামী ও চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মো. ইমরান প্যাদা ও রাকিব প্যাদা। রবিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী নববধূ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে তাঁকে বাজারে নিয়ে যান সৎ ননদের স্বামী ইমরান প্যাদা। পরে বাড়ি ফেরার পথে একটি নির্জন স্থানে নিয়ে ইমরান ও তাঁর চাচা রাকিব প্যাদা মিলে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার পর প্রতিকার চেয়ে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরবর্তীতে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাকেরগঞ্জ থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন তিনি। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ওসি আদিল হোসেন জানান, মামলার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। পরে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।








