Logo

‘শেখের বেটি আইতাছে’ মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেফতার ৪১

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২ নভেম্বর, ২০২৬, ১৯:০২
‘শেখের বেটি আইতাছে’ মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেফতার ৪১
গ্রেফতার হওয়া ব্যক্তিদের কয়েকজন

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) ভোরে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এর আগে রবিবার ‘শেখের বেটি আইতাছে’ স্লোগান দিয়ে শহরে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের কয়েকজন নেতাকর্মী রয়েছেন। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, যশোর সদর থেকে ১৭ জন, চৌগাছা থেকে দুজন, মণিরামপুর থেকে তিনজন, শার্শা থেকে দুজন, অভয়নগর থেকে চারজন, কেশবপুর থেকে তিনজন, বাঘারপাড়া থেকে চারজন, বেনাপোল থেকে চারজন এবং ঝিকরগাছা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, রবিবার ভোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগান দিয়ে যশোরে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। মিছিলে অনেকে অংশ নেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের লালদিঘি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টি প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন নীলগঞ্জ এলাকার বাসিন্দা ও যুবলীগকর্মী শেখ শহিদ। এ ঘটনায় সোমবার শেখ শহিদসহ সন্দেহভাজন ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD