Logo

ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলেই মিলবে পুরস্কার, দিনভর মাইকিং

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
২ নভেম্বর, ২০২৬, ১৯:১৬
ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলেই মিলবে পুরস্কার, দিনভর মাইকিং
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে চোর শনাক্ত করে ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ।

বিজ্ঞাপন

চুরির ঘটনা ঠেকাতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সোমবার (২ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক।

সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, ১৭টি ফিডারের মাধ্যমে সখীপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া এবং কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি-ভাতগড়া এলাকাসহ বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে চোরচক্র বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে তামার তার ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসব চুরির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে অনেক গ্রাহককে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগও বাড়ছে।

কচুয়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান বলেন, ‘ঘটনার দিন সকালে দেখি, বৈদ্যুতিক খুঁটির পাশে ট্রান্সফরমারের খোলস পড়ে আছে। ভেতরের সব তার ও যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।’

ইন্দারজানি গ্রামের হাফিজুর রহমান জানান, ট্রান্সফরমার চুরির পর এলাকার অনেক পরিবারকে বিদ্যুৎ ছাড়া থাকতে হয়েছে।

বিজ্ঞাপন

সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক বলেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি ট্রান্সফরমার ও এর বিভিন্ন সরঞ্জাম রাতের আঁধারে চুরি হয়েছে। এসব ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যেই মাইকিং করা হচ্ছে। কেউ চোর ধরিয়ে দিতে পারলে তাঁকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD