Logo

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, আহত সাংবাদিক-বিজিবি সদস্য

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২ নভেম্বর, ২০২৬, ১৬:০৪
গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, আহত সাংবাদিক-বিজিবি সদস্য
ছবি: সংগৃহীত

গাজীপুরে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকা। পরিস্থিতির কারণে ইতোমধ্যে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। সংঘর্ষে বিজিবির এক সদস্য আহত হয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। ভাঙচুর করা হয়েছে টেলিভিশন চ্যানেলের ক্যামেরাও।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় আন্দোলনকারীদের ইটের আঘাতে বিজিবি সদস্য আহত হয়। অপরদিকে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।

ওই সময় সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলা করে ক্যামেরা ভাঙচুর করা হয়। এসএ টিভির ক্যামেরা পারসন পায়ে আঘাত পান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজও শ্রমিকরা বিক্ষোভ করছেন৷ শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিজিবি, জেলা ও মহানগর পুলিশের সঙ্গে শিল্প পুলিশ কাজ করছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD