শ্রমিক আন্দোলন: এবার গাজীপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত গাজীপুর শিল্পাঞ্চল। সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলার নাওজোড় এলাকায় পুলিশের একটি ভ্যানে অগ্নিসংযোগ এবং দুটি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
বিজ্ঞাপন
এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে সকাল থেকেই অবরোধ করেন শ্রমিকরা। এ সময় তারা ঝুট কাপড়, বাঁশ ও কাঠ জড়ো করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। দুপুর ১২টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
বিজ্ঞাপন
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজও শ্রমিকরা বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশের সঙ্গে শিল্প পুলিশ কাজ করছে।








