মৌমাছির চাকে বাজপাখির হানা, প্রাণ গেল ৬৫ বছরের বৃদ্ধের

কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির ঝাঁকের আক্রমণে খলিলউল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মর্জিনা খাতুন (৬০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিলউল্লাহ ওই গ্রামের জামাতউল্লাহর ছেলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, সকালে বাড়ির পাশের জমিতে বেগুন ক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন খলিলউল্লাহ। এ সময় পাশের একটি গাছে থাকা মৌমাছির চাকে একটি বাজপাখি আক্রমণ করলে মৌমাছির দল উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে ঝাঁকে ঝাঁকে মৌমাছি খলিলউল্লাহকে আক্রমণ করে। একই সঙ্গে পাশের বাড়িতে থাকা মর্জিনা খাতুনকেও কামড়াতে থাকে। এতে দুজনই গুরুতর আহত হন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে খলিলউল্লাহর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মর্জিনা খাতুন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
এ বিষয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নবিউল ইসলাম বলেন, মৌমাছির কামড়ে অ্যানাফাইল্যাক্সিস বা তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর ফলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।








