Logo

সারাদেশে জাতীয় যুব দিবস পালিত

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২৬, ২০:৪৮
সারাদেশে জাতীয় যুব দিবস পালিত
ছবি: সংগৃহীত

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তোলার প্রত্যয়ে রবিবার (১ নভেম্বর) সারাদেশে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে দেশের বিভিন্ন উপজেলা ও জেলাতে যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন, র‌্যালি, যুব ঋণের চেক বিতরণ পুরস্কার প্রদান, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ুন-

পিরোজপুর: জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ এবং যুব মেলার আয়োজন করা হয়। দিবসের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পিরোজপুর দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন এবং অংশগ্রহণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী এবং পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। এ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সংগঠনের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এই আনন্দঘন র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‌্যালি শেষে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে একটি সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, এমপি। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে পিরোজপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি যুবকদের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, সফল আত্মকর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা এবং যুবসমাজের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে সফল আত্মকর্মী এবং বিভিন্ন যুব সংগঠনের মাঝে স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা পর্যায়ে যুব মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এফ কে এম আনিসুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সহকারি প্রোগ্রামার মো. নাজিমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোকাররম হোসেন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক কাজী আবু সায়াদ চৌধুরী প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে সফল আত্মকর্মী হিসেবে মহাসিনা খাতুনকে ও উপজেলার ঘুঘুড়া যুব উন্নয়ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদানসহ ৭ জন যুব উদ্যোক্তাকে ঋণের চেক প্রদান করা হয়।

ডিমলা (নীলফামারী): যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তোলার প্রত্যয়ে নীলফামারীর ডিমলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজের ভূমিকা অপরিসীম। দেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বিজ্ঞাপন

তাঁরা আরও বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে যুবকদের কর্মদক্ষতা বাড়াতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ ও ঋণসুবিধা কাজে লাগিয়ে তরুণদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণ গ্রহণকারী ও সফল যুবকদের মাঝে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।

কেন্দুয়া (নেত্রকোণা) : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কেন্দুয়ার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি পরবর্তী হল রুমে আলোচনা সভা ও প্রশিক্ষণের উদ্বোধনসহ প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী এবং সভাপতিত্ব করেন ইউএনও সানজিদা চৌধুরী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, বিএনপি নেতা মজনু রহমান খন্দকার, উপজেলা জামায়াতের আমীর মো. সাদেকুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম খান শান্তি প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়াসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশিক্ষণার্থীরা ও সুধীজন।

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণ ও যুবসমাজকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। তাদের কর্মক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব। এ লক্ষ্যে পাংশা উপজেলায় গ্রামভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মহীন ও বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আয়-উপার্জনের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, সফলতার জন্য প্রয়োজন আন্তরিকতা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি। তরুণদের চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান তিনি। যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় পাংশা উপজেলাকে একটি সমৃদ্ধ ও উৎপাদনশীল জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা এবং পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল- ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ। রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও কর্মসূচির অংশ হিসেবে যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণের উদ্ধোধন, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।

বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। পাশাপাশি দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। এভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি আরও বলেন, আমরা যুবকদের গড়ে তুলতে চাই, দেশকে গড়ে তুলতে চাই।

বিজ্ঞাপন

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ মুন্নী ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. জালাল উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, উপজেলা তথ্যসেবা সহকারী জান্নাতুল মারিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও যুব সংগঠনের প্রতিনিধিরা।

মৌলভীবাজার : মৌলভীবাজারে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে জেলা যুব উন্নয়নের উদ্দ্যোগে যুব ঋণের চেক ও সফলতা সনদ বিতরণ, ক্রেস্ট প্রদান এবং বায়োগ্যাস পল্লী উদ্ভাবনী মাধ্যমে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাট্য র্যলীর আয়োজন করা হয়। মৌলীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ফরহাত নুর উপ-পরিচালক মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তর।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে যুব উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে যুব ঋণের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় উপকারভোগী শিল্পি রানী সরকার, আহমেদ নোমান, জুয়েল মিশ্র, তুহিন মিয়া, সুবর্ণা, আজিজুর রহমান ও কামরুল হাসানের মধ্যে যুব ঋণের চেক, মিজান আলী, জাকারিয়া হোসেন মারুফ, রাহুল বর্মণ তুষার, তাসিন আহমেদ নাহিদ, আজিজুর রহমান, ঝুমা রানী বৈদ্য ও আওলাদ হোসেনের মধ্যে সফলতা সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক, যুবউন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কমর্মচরী, প্রশিক্ষনার্থী সহ সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা ও যুবঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে শিবচর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় যুব সংগঠকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিজ্ঞাপন

র‌্যালি শেষে উপজেলা ময়নাকাটা (উপজেলা পরিষদ হল রুম) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দীন আহমাদ হানজালা অসুস্থ থাকায় তার প্রতিনিধিগণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যুবকদের নিয়ে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। বক্তারা যুবকদের দেশের মেরুদণ্ড আখ্যায়িত করে বলেন,যুবকেরা যতবেশি কর্মঠ্য হবে দেশ ততো বেশি সমৃদ্ধি হবে। তাই বেকার না থেকে যুব উন্নয়ন তথা সরকারী বিভিন্ন দপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান যুবক ও যুবতীদের উদ্দেশ্য করে বলেন, যুবকেরা তাদের কর্ম দক্ষতার মাধ্যমে একটা দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এনে দিতে পারেন, তাই প্রতিটি যুবদের লেখাপড়ার পাশাপাশি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র (সার্টিফিকেট) এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩ জন সফল উদ্যোক্তার হাতে ১ লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়।

বরগুনা : জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ০১ নভেম্বর বরগুনা জেলার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সুন্দরবন কোয়ালিশনের উদ্যোগে এবং কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি)-এর বাস্তবায়নে যুব সমাজকে সচেতন ও দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘লোকালি লেড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন দ্য বাংলাদেশ কোস্টাল রিজিয়ন প্রজেক্ট (ফেইজ -৩)’-এর আওতায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল স্থানীয় যুব সমাজকে সচেতন ও দক্ষ হিসেবে গড়ে তোলা এবং দেশ বিনির্মাণে তাদের উৎসাহিত করা। আয়োজনের অংশ হিসেবে যুবদের মেধা ও সচেতনতা যাচাইয়ের লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঁচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের শেল্টার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনিসুজ্জামান। জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই যুব দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যুব সমাজই একটি দেশ ও জাতির প্রধান শক্তি। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে আমাদের যুবদের দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্রগুলোর সঠিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক রক্ষণাবেক্ষণে যুব সমাজ—বিশেষ করে ভলান্টিয়ার পুলের সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবরা যদি স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব নেয় এবং নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলে, তবে আমরা দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রের পরিবেশ ও ব্যবস্থাপনা আরও সুন্দর ও নিরাপদ রাখতে সক্ষম হব।

অনুষ্ঠানে সিবিডিপির ফোকাল রিয়াজুল ইসলাম তাঁর বক্তব্যে যুব সমাজকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, যুব সমাজই একটি দেশের মূল চালিকাশক্তি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত সঠিক প্রশিক্ষণের মাধ্যমে যুবদের দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলা। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি হ্রাস, পরিবেশ রক্ষা এবং টেকসই সমাজ গঠনে প্রশিক্ষিত যুবদের স্বেচ্ছাসেবী হিসেবে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ভলান্টিয়ার পুলের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশা ব্যক্ত করেন।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : সারাদেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব সমিতির সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, সফল যুব উদ্যোক্তা ফাইজুর কবির, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোবারক হোসেন ও পৌর জামায়াতের সেক্রটারী খলিলুর রহমান। আলোচনা শেষে যুব আত্মকর্মী ফজলে এলাহীকে দেড় লাখ টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।

পীরগঞ্জ (রংপুর) : রংপুরের পীরগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা অডিটোরিয়ামের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ্। সভায় সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাহমুদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুল নবী চৌধুরী পলাশ। সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল-মামুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, পীরগঞ্জ পৌর বিএনপি সভাপতি সাইফুল আজাদ মন্ডল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কবি সুলতান আহমদ সোনা ও মাহমুদুল হাসান প্রমুখ।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় যুবকেরা উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে রবিবার জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি এবং উদ্যোক্তাদের সংগঠন ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সহযোগিতায় পরিষ্কার ও পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম বিল্লাহ।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী।

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৮ জন যুব উদ্যোক্তার মধ্যে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। প্রধান অতিথি: যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মসলে উদ্দিন ফরিদ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম জিয়াউল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মসলে উদ্দিন ফরিদ বলেন, দক্ষ যুবক গড়ে তুলতে হলে তরুণদের অবশ্যই প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর; জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ এখন অনেকটাই হাতের নাগালে। যুবসমাজকে প্রশিক্ষণ, কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে হবে। দক্ষতা অর্জন করতে পারলে বিদেশে যাওয়ার ওপর নির্ভর না করেও দেশে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা সম্ভব। এর মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনীব, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ ও সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান-ই-জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আরা বেগম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোরশেদ, যুব উন্নয়ন সহায়ক আরাফাত রহমান, প্রেস ক্লাব চৌগাছার ক্রীড়া সম্পাদক সাংবাদিক এম এ মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক ও যুব উদ্যোক্তারা।

উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, বৃক্ষ রোপণ, আলোচনা সভা, সফল আত্মকর্মী উদ্যোক্তা ও যুব সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, উলিপুর থানার ওসি শওকত আলী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক, উদ্যোক্তা আব্দুল্লাহ নুর ফারুক, শারমিন আক্তার, ফজলুল করিম প্রমূখ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও যুব কর্মী সংগঠনের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শাল্লা (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের শাল্লায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য জনাব নাছির উদ্দিন চৌধুরীর। কিন্তু অসুস্থতা জনিত কারণে তিনি উপস্থিত হতে পারেনি। সভায় সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ন সিরাজুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব, হাবিবুর রহমান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, রুমান আহমেদ প্রমুখ।

জামালপুর : জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণ, কল্যাণ তহবিলের অনুদানের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুরের আয়োজনে শহরের বেলটিয়া বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে যুবকদের মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকা যুব ঋণ, ৫ লাখ ৪৫ হাজার টাকা কল্যাণ তহবিলের অনুদানের চেক ও ৫ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

ধোবাউড়া (ময়মনসিংহ) : দক্ষ যুবগড়বে দেশ সবার জন্য বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেল। আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসং¯’ান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দক্ষ যুবসমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিতাস (কুমিল্লা): কুমিল্লার তিতাসে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, তিতাসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ’২৪-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে।তিনি আরও বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজকে দেশের উন্নয়ন ও উৎপাদনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে তরুণদের দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে হবে। তারুণ্যের শক্তি, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ যুবশক্তিই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ—এটাই হোক আমাদের অঙ্গীকার। ততাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

দিঘলিয়া (খুলনা) : খুলনার দিঘলিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, যুবকদের আত্মনির্ভরশীল হতে প্রশিক্ষণের পাশাপাশি মার্কেটিং, বাজারব্যবস্থা ও লিংকেজের ওপর গুরুত্ব দিতে হবে। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে পণ্য ও সেবার বাজার তৈরি করতে পারলে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়বে। অনুষ্ঠানে যুব উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব প্রশিক্ষণ উদ্বোধন, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। রবিবার নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন, এনামুল হক বাচ্চু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুন্নবী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রাশেদুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জ্বল, সাংবাদিক মামুন আহমেদ, জে কে এগ্রো ফার্মের স্বত্বাধিকারী খাদিজা খাতুন, স্বপ্ন অঙ্কুর এগ্রো ফার্মের স্বত্বাধিকারী উজ্জ্বল হোসেন এবং জাগরণ যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ইসমাইল হোসেন সরকারসহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ, প্রশিক্ষিত ও কর্মমুখী যুবসমাজই পারে বেকারত্ব দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে। যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে কারিগরি প্রশিক্ষণ, কৃষি, খামার ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।

বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার বাঁশখালী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাঁশখালী অফিসার্স ক্লাবে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তামজীদুর রহমান তন্ময়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, দেশের যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমেই উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কোটচাঁদপুর (ঝিনাইদহ) ঃ ৫৪ বছর পর আমরা একটি গনতান্ত্রিক সংসদ পেয়েছি। রবিবার কোটচাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন, ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। তিনি বলেন, এখন সংসদে সরকারি দল,বিরোধী দল আমরা যারা আছি সবাই মজলুম। আমার জানামতে এখানে কোন ফ্যাসিট নাই। গেল ১৭ বছর আমরা লোক চক্ষুর অন্তরালে অন্ধকারে ছিলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, জামায়াতের উপজেলা আমীর মাষ্টার আজিজুর রহমান, পৌর আমির মোহাদ্দেস আব্দুল কাইয়ুম, বিএনপির দপ্তর সম্পদাক শহিদুল ইসলাম ভূঁইয়া, এলাঙ্গীর বিএনপির সভাপতি ইকরামুল হক, এনসিপি নেতা হৃদয় আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুল আলম, উষা পরিচালক আব্দুল হান্নান,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলি। এ ছাড়া উপস্থিত ছিলেন,যুব দিবসের উপকারী ভোগী যুবক য্বুতিরা। পরে অতিথিবৃন্দরা তাদের হাতে ঋণের চেক বিতরন তুলে দেন।

কালকিনি (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপকারভোগী যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় অতিথিবৃন্দ ও যুবসমাজের অংশগ্রহণে উপজেলা চত্বরে একটি চারা গাছ রোপণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবকদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

রামগড় (খাগড়াছড়ি) : সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অফিসের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়েছে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে ব্যক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অপরিসীম। বর্তমান যুগে যুবসমাজ আধুনিক প্রশিক্ষণ গ্রহণ, দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাজির আলম, কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া। স্বাগত ব্যক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গিয়াস উদ্দিন।

হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, হোসেনপুরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক-যুবতী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ও সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য যুব র‌্যালিতে অংশগ্রহণকারীরা ‘দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ’ স্লোগান ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল, দক্ষ ও কর্মমুখী হওয়ার আহ্বান জানান। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। সভায় যুবসমাজের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাহিদুল কবির শিহাব, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন সহ অনেকেই। বক্তারা বলেন, যুবসমাজ হচ্ছে দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় শক্তি।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় যুব উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে সরকারি ঋণের চেক বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী যুব উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,যুবক-যুবতীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশ নেয়া র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুধীজন।

বক্তারা যুবসমাজকে কর্মমুখী, দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, রবিবার আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋনের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, অফিস সহকারী কুতুব উল আলম, আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ৪ জন যুবকের মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ হয়।

কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) রকাপাসিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী। সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক।

অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং দেশের উন্নয়নে যুবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে সনদপত্র এবং উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণ বিতরণ করা হয়।

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) নান্দাইল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফরে আলম।

নবাবগঞ্জ (ঢাকা) : দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সনদ বিতরণ, যুব ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) জেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার। প্রধান অতিথি বলেন, যুবকদের আত্মকর্মসংস্থানের দক্ষতা বৃদ্ধি করে প্রশিক্ষিত জনশক্তি রুপান্তরের বিকল্প নেই। কারিগরি দক্ষতার পাশাপাশি বিদেশি ভাষাগত জ্ঞান অর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমীর হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি শাহীনূর আলম প্রমুখ।

তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় জাতীয় যুব দিবস- ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া অধিদপ্তরের সাতজন উপকারভোগীর মাঝে মোট ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

গোপালগঞ্জ ঃ গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণের মধ্যদিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি। রবিবার গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম-সেবা এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক মো. শহীদুল ইসলাম।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষিত যুবক/যুবতীদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে তাদের মাঝে ঋণের চেক এবং সনদ বিতরণ করেন আমন্ত্রিত অতিথিগণ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD