ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বরখাস্ত শিক্ষক

ফরিদপুরের ভাঙ্গায় এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে নজরুল ইসলাম নামে এক সহকারী শিক্ষককে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
রবিবার (১ নভেম্বর) সকালে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরে দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়ের ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর অভিযোগের পর নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে গত ২৯ অক্টোবর প্রতিবেদন জমা দেয় কমিটি। এর পরিপ্রেক্ষিতে তাকে চূড়ান্তভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার সকালে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে দুপুরে বিদ্যালয়ের ফটকের সামনে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের দাবি, ওই স্কুলটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ ধরনের ঘটনায় প্রতিষ্ঠানটির সুনাম ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিজ্ঞাপন
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন বলেন, নজরুল ইসলাম বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক ছিলেন। তার বিরুদ্ধে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে বিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি বিদ্যালয় প্রাঙ্গণে নয়, বরং ওই শিক্ষকের নিজস্ব পরিচালিত কোচিং সেন্টারে ঘটেছে। তারপরও একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠায় তাকে শাস্তিমূলকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।








