Logo

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১ নভেম্বর, ২০২৬, ১৮:২৭
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত একটি স্থান থেকে ৯টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে পৌরসভার সুন্দরদী এলাকায় টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে ওই স্থানে ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে উপজেলা প্রশাসন, গৌরনদী মডেল থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে তারা এলাকাটি ঘিরে রাখেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআরবি খুলনা-৬-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় ৯টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুগুলো সেখানে কীভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD