শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার

গার্মেন্টস শ্রমিকের পরিচয় ব্যবহার করে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা গার্মেন্টস শ্রমিক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে শ্রমিক আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। এ ধরনের অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।








