বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিজ্ঞাপন
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, বিকেলে বিটিভি ভবনের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। তবে কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।








