আন্দোলন প্রত্যাহার করে ঢাকা-আরিচা মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকরা

আন্দোলন প্রত্যাহার করে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছেন পোশাকশ্রমিকরা। এতে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর বিকেল ৫টা ৪০ মিনিটে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা।
অবরোধের কারণে যানজটে আটকে থাকা যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকেরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর-সিংগাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
বিজ্ঞাপন
একপর্যায়ে শ্রমিকেরা সেখান থেকে সরে গিয়ে দুপুর সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৫টা ৪০ মিনিটে অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।








