নম্বরপ্লেটহীন মোটরসাইকেলে এসে কালশীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরের কালশী মোড়ে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় তারা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি কালশী মোড়ে আসে। এরপর সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার গণমাধ্যমকে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।








