Logo

এবার পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৬, ২০:৫৮
এবার পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ, আহত পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন। মোটরসাইকেলে এসে ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল ছুড়ে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত।

বিজ্ঞাপন

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি পল্লবী থানার পাশের ফ্লাইওভারে অবস্থান নিয়ে থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই দুর্বৃত্তরা থানায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD